লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬শে আগস্ট ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্তা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) কালাই ইফতেকার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, ,কালাই উপজেলা শাখা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির ও উপজেল শাখা জামাতের আমির মাওলানা মনছুর রহমান , কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সারোয়ার ও প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান সহ আরো অনেকেই। অত্র আলোচনা সভায় মাদক জুয়া বাল্যবিবাহ বন্ধের ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়ে সভাপতি ইউএনও মহোদয় শামীমা আক্তার জাহান সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন। এ সময় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উল্লেখিত আলোচনা সভায় উল্লেখিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *