১৪ আগষ্ট সামাজিক সচেতন সংস্থা (সাসস) একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এর ১০তম বর্ষপূর্তি।
যশোর জেলাসহ বিভিন্ন স্থানে পালিত হয় সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক পুলিশের উপ পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম পিপিএম, যশোর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত থাকায় যশোর জেলায় অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করা হয়। যশোরে জেল রোডস্থ অন্ধ কল্যান সংস্থার মাদ্রাসায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি বৃন্দ বক্তব্য প্রদান করে জানান এই প্রতিষ্ঠান একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যার লক্ষ ও উদ্দেশ্য হলো বিভিন্ন বিষয়ে নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। অনুষ্ঠানে কেক কাটা ও দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে খাওয়া দাওয়া এবং বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করা হয়। এছাড়াও যশোর ভৈরব নদীর পাড়ে বৃক্ষ রোপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
