ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে মামলা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করাসহ মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কয়েক দিন আগে এক রাতে নিজের শিশুটিকে ধর্ষণ করেন। এ বিষয়ে তিনি কাউকে কিছু বলতে নিষেধ করেন ও ভয়ভীতি দেখান। পরে শিশুটির মা শিশুটিকে নিয়ে বাবার বাড়ি চলে যান। স্বজনেরা বিষয়টি জানতে পারলে তাদের পরামর্শে শিশুটির মা বাদী হয়ে মামলা করেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করাসহ মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *