মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ২নং ফাড়ি পরিদর্শন করেন এবং ফাড়ির কার্যক্রম সম্পর্কে খোজ-খবর নেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন সদর সার্কেল, কোতোয়ালী মডেল থানার সু-যোগ্য অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ, ২নং ফাড়ির সু-যোগ্য ইনচার্জ ইন্সপেক্টর গোলাম সামদানী আজাদ, ১নং ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ওয়াজেদ আলী, ৩নং ফাড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম মুন্না সহ সঙ্গীয় ফোর্সেরা। ২নং ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম সামদানী আজাদ পুলিশ সুপার মহোদয় কে ফাড়ির সকল সাইড ঘুরে দেখান এবং ফাড়ির সকল কার্যক্রম সম্পর্কে অবগত করেন।
