নীলফামারীর ডোমারে কীটনাশক পান করে আখি আক্তার (১৪) নামে এক নবম শ্রেণি শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে কীটনাশক পান করলে বোড়াগাড়ী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যায়।
আখি আক্তার উপজেলা হরিণচড়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পশ্চিম হরিহড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্র বলছে, জলঢাকা উপজেলার ভাদুর দর্গা কালিগঞ্জ নামক এলাকার স্বপন নামে এক যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল আঁখি আক্তারের। কিন্তুু তিনদিন আগে অন্যত্র এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয় ঐ ছেলের। এ খবর জানার পর মোবাইল ফোনে কথোপকথনে তাদের মনমালিন্য ঘটে এতেই ঘটে বিপত্তি। সবজি খেতে প্রয়োগের জন্য আনা কীটনাশক (পয়জন) নিজ বাড়ির লোকজনের অজান্তে পান করে আঁখি আক্তার। পরে বাড়িতে দুর্গন্ধ ছরালে বাড়ির লোকজন টের পেলে তাকে উদ্ধার করে বোড়াগাড়ী হাসাপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থা খারাপ হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর আখি মারা যায়।
এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
