বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

স্থানীয় সরকার নির্বাচনের আগাম উত্তাপ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে নেত্রকোণার জনপদে। গ্রামবাংলার পথে ঘাটে, চায়ের আড্ডায়, হাটবাজারের ব্যস্ততার মাঝে সবখানেই এখন নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নেত্রকোণা সদর উপজেলার ১২নং মদনপুর ইউনিয়ন।
সবুজ ধানের মাঠ আর নদীবিধৌত জনপদের এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শিক্ষক, সংগঠক ও সমাজসেবক শেখ তামজিদ আলম। প্রয়াত আব্দুস সালামের সন্তান তিনি। শিক্ষকতার আলো ছড়াচ্ছেন মদনপুর শাহ্ সুলতান ডিগ্রি কলেজে, পাশাপাশি দীর্ঘদিন ধরে কাজ করছেন এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে।
রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তাঁর সক্রিয় পদচারণা। তিনি নেত্রকোণা সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ১২নং মদনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, মানবাধিকার সংরক্ষণ পরিষদ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাজিউড়া মহিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সদস্য এবং মদনপুর ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তবে পরিচয়ের সবচেয়ে উজ্জ্বল অংশটি যেন মানবসেবার। সামাজিক সংগঠন নবদূত সেবা সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি হিসেবে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বারবার। মেডিকেল ক্যাম্প, দরিদ্র রোগীদের সহযোগিতা, সচেতনতামূলক কার্যক্রম ও মানবিক সহায়তার নানা উদ্যোগ তাঁকে সাধারণ মানুষের কাছে একটি গ্রহণযোগ্য ব্যাক্তি হিসাবে পরিণত করেছে।
মদনপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে জনবহুল বাজার পর্যন্ত গণসংযোগে দেখা যাচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অনেকেই তাঁকে একজন ইতিবাচক, কর্মমুখী ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে মূল্যায়ন করছেন।
গণসংযোগকালে শেখ তামজিদ আলম বলেন,
“উন্নয়ন ও কল্যাণের মাধ্যমে এলাকাবাসীর মুখে হাসি ফুটলেই আমি খুশি। একটি আদর্শ মডেল ইউনিয়ন গড়তে যা যা কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, আমি অগ্রাধিকার ভিত্তিতে তা বাস্তবায়নের চেষ্টা করব।”
তাঁর কণ্ঠে উচ্চারিত এই প্রতিশ্রুতি যেন মদনপুরের বাতাসে নতুন আশার সুর তোলে। উন্নয়নের স্বপ্ন, মানবিক নেতৃত্বের প্রত্যয় এবং মানুষের ভালোবাসাকে পুঁজি করে তিনি এগিয়ে চলেছেন নির্বাচনী পথচলায়।
স্থানীয়দের মতে, নির্বাচন এখনো বাকি; তবে মানুষের হৃদয়ে আস্থা অর্জনের প্রতিযোগিতায় শেখ তামজিদ আলম ইতোমধ্যেই একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
শেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *