রেজাউল করিম রেজা

আসন্ন ‘বড়দিন-২০২৪’ উপলক্ষে জামালপুর জেলার খ্রীষ্টান, সম্প্রদায়ের নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান। গতকাল খ্রীষ্টান, ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে যাতে কোন অনাকাঙক্ষিত

ঘটনা না ঘটে সে-লক্ষ্যে জেলা পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান সহ আগত নেতৃবৃন্দের সাথে প্রাসঙ্গিক বিভিন্ন নিয়ে আলোচনা করেন ডিআইজি মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ মাসুদ আনোয়ার; সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), মোঃ সাইদুর রহমান; জনাব মোঃ আতিক ফয়সাল (অফিসার ইনচার্জ), জামালপুর সদর থানা; জনাব মোঃ চাঁদ মিয়া (অফিসার ইনচার্জ), সরিষাবাড়ী থানা: খন্দকার শাকের আহমেদ (অফিসার ইনচার্জ),বকশীগঞ্জ থানা- মোঃ হাসান আল-মামুন (অফিসার ইনচার্জ), মাদারগঞ্জ মডেল থানা; এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ জামালপুর জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ ও খ্রীষ্টান, সম্প্রদায়ের প্রতিনিধিগণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *