লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌর সভা ৮ নম্বর ওয়ার্ডের ধাপ কালাই গ্রামের বাসিন্দা মৃত্যু মোজামের ছেলে শাহাদত পাগলা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বড় বোন সাফিয়া বেগমের কাছ থেকে জানা গেছে, ১৪ ই ডিসেম্বর ২০১৪ শনিবার উনি অসুস্থ হলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্ধ্যায় ৬ টায় ভর্তি করান হয়। ১৫ই ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উক্ত স্বাস্থ্য কমপ্লেস থেকে সন্ধ্যা ৬:৩৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয় আরো জানা যায় শাহাদত পাগলা ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন এবং হার্টের ও সমস্যা ছিল। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। ১৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার অদ্যয় আছরের নামাজের পর তার গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, সাবেক কালাই উপজেলা নির্বাহী অফিসার মৃত্যু শফিকুল ইসলাম মহোদয়ের আমল থেকে আজতক পর্যন্ত যত ইউএনও মহোদয় অতিবাহিত হয়ে গেছেন, ,শাহাদত পাগলা ওই সকল উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের খাদেম হিসেবে ইউ এন ও অফিসে থাকতেন।শুধু তাইয়ী নয় তিনি কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজ, কালাই ডিগ্রী কলেজ, কালাই সরকারি মইনুদ্দিন উচ্চ বিদ্যালয়, কালাই বালিকা উচ্চ বিদ্যালয, এসব শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো অনুষ্ঠানে শাহাদত পাগলা সেবা প্রদানের জন্য উপস্থিত থাকতেন। মাঝে মধ্যে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের খোঁজখবর নিয়ে ডাক্তার এবং সিস্টারদের কাছে গিয়ে রোগীদের সমস্যার কথাগুলো বলতেন। এছাড়াও তিনি বেশিরভাগ উপজেলা পরিষদ চত্বর, কালাই বাসস্ট্যান্ড এলাকা সহ বিভিন্ন দোকানে, হোটেলে ঘুরে ফেরে বেড়াতেন। পাগলা হিসেবে তাকে সবাই ভালবাসতেন ও আদর করতেন। ভালোবাসার মধ্য দিয়ে অনেকেই তার সাথে যখন ইয়ার্কি করতেন তখন তিনি তার সাথে হাসিমুখে কথা বলতেন কারো সাথেই রাগ করতেন না। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। অনেক গুনগ্রাহী ও খাতিরের লোকজন রেখে, চলেই গেলেন,না ফেরার জগতে কালাইয়ের শাহাদত পাগলা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *