সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ-১(ধোবাউড়া-হালুয়াঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক সায়মে জনগণের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের কামলা হয়ে পাহাড়ায় থাকবো। কেউ কোন অপকর্মে জড়ালে কঠিন ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেন তিনি।
এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,আপনারা নির্ভয়ে ব্যবসা বানিজ্য করবেন আমি আপনাদের পাহাড়ায় থাকবো। ধোবাউড়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার বিকালে হালুয়াঘাট থেকে বের হলে পথে পথে তোরণ নির্মাণ করে নেতাকর্মী ও সর্মথকদের ফুলেল শুভেচ্চায় সিক্ত হয়েছেন সাংসদ। পরে বহুমুখি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গণসংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস,সহ সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক শওকত ওসমান,মোস্তফা কামাল খান,অধ্যাপক আশিষ হুড়,আইন বিষয়ক সম্পাদক ওসমান আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান মজনু মৃধা,সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ,যুবলীগের আহবায়ক ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর,সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক,এরশাদুল হক,সেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক আফতাব উদ্দিন বাবুল,শ্রমিকলীগের আহবায়ক আশরাফ সাঈদী মামুন প্রমূখ।
