মোঃ ইমরুল আহসান
পোচ্ছন সিটির এক কোম্পানিতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন বাংলাদেশী ভাইয়েরা। ফেরার পথে ওনারা দেখেন যে রাস্তার পাশে একটি গাড়িতে আগুন লেগে আছে।তাড়াহুড়ো করে গাড়ির নিকট গিয়ে দেখেন যে, বৃদ্ধা চালিকা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন তাকে দ্রুত গাড়ি থেকে উদ্ধার করে ১১৯ এ কল দেন। দমকল বাহিনী আসতে আসতে গাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। ওনারা উদ্ধার না করলে হয়তো বৃদ্ধাকে বাঁচানো সম্ভব হতো না আর এজন্যই পোচ্ছন সিটির দমকল ডিপার্টমেন্ট তাদেরকে প্রসংশা পত্র দিলেন এই বীর সাহসী কাজের জন্য।
এই কর্মের জন্য কোরিয়ার মিডিয়া পাড়ায় প্রশংসিত হচ্ছে বাংলাদেশ।
