আরিফ রববানী
ময়মনসিংহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির ও কেদ্রীয় মজলিশে শুরা সদস্য,ময়মনসিংহ ৪ সদর আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন,
অসাম্প্রদায়িক চেতনার বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। কেবল ইসলামের বিধানের মধ্যেই রয়েছে সকল সমস্যার সমাধান। পারস্পরিক সম্প্রীতি রক্ষায়, সামাজিক বৈষম্য দূর, জাতিগত সহাবস্থান বজায় রাখা, এবং ধর্মীয় সাংস্কৃতি নিশ্চিত করণে ইসলামে গুরুত্বপূর্ণ নিদর্শনা রয়েছে। যা- বাস্তবায়ন করা গেলে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ভালো ভূমিকা রাখতে পারে।তিনি বলেন-গ্রামের মানুষ দাঁড়িপালল্লায় ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় এবং দেশে ইসলামিক রাস্ট্র কল্যাণ বাস্তবায়ন করতে জামায়াতে ইসলামী এর হাত কে শক্তিশালী করতে চায়। আমি আপনাদের এলাকার ছেলে হিসেবে জান মাল নিরাপত্তার দায়িত্ব আমার।

বৃহস্পতিবার(৩ এপ্রিল) বিকালে ময়মনসিংহ সদর উপজেলা ১১নং ঘাগড়া ইউনিয়নে নিজ এলাকা ৯নং ওয়ার্ড সুহিলায় গণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে এক উঠান বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে নিজ গ্রামে আগমনে তাকে বরণ করতে হাজারো সাধারন ভোটার ও নেতাকর্মীদের ঢল নামে।পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কামরুল আহসান ইমরুল । এর আগে, মোটরসাইকেলের একটি বিশাল শোডাউন করে উপজেলার ১১ নং ইউনিয়ন ও দাপুনিয়া ইউনিয়ন প্রদক্ষিণ করে নিজ গ্রামে আসেন জামাত নেতা কামরুল আহসান ইমরুল। শোডাউনের পর নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ বছর ধরে বাংলাদেশের মানুষ শোষণ,শাসন, আর চরম বৈষম্যের শিকার। একশ্রেণীর মানুষ ধর্মের নামে অধর্মের চেতনা লালন করে, তাদের ইন্দনে বিভিন্ন সময়ে বাঙালি জাতি গোষ্ঠীর উপর অন্যায় ভাবে বৈষম্যের বেড়ী পরানোর অপচেষ্টা করা হয়েছে। দীর্ঘ কাল পরে হলেও বাংলাদেশের মানুষ তা বুঝতে পেরে এক চরম স্বৈরাচারী শাসক কে বিতাড়িত করেছে।

ঘাগড়া ইউনিয়ন জামাতের আমীর মাওলানা মনিরুজ্জামান মহানগর জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সম্পাদক খন্দকার আবু হানিফ, ময়মনসিংহ মেডিকেল সাংগঠনিক থানার আমীর ডাঃ তরিকুল ইসলাম ,ডাঃ নিয়াজ আহমেদ। মোঃ শহিদুল ইসলাম,দাপুনিয়া শিবিরের সভাপতি ,মো জহিরুল ইসলামসহ অত্র ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *