সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার যৌথ কর্মসূচি, প্রধান অতিথি সাইদ ইকবাল টিটু।অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ২৩ জুন ২০২৬, মঙ্গলবার ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির বিবরণ
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অপপ্রচার, গুজব এবং রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।

অতিথিবৃন্দ
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদ ইকবাল টিটু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
১. মিয়া মো. রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি
২. মোহাম্মদ আব্দুল করিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি

নেতৃত্ব ও অংশগ্রহণ
উক্ত কর্মসূচিতে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী এর নেতৃত্বে মহানগর বিশাল নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা ও শিষ্টাচার বজায় রাখা অপরিহার্য। কোনো ধরনের মিথ্যাচার, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ গণতন্ত্রের জন্য ক্ষতিকর। যুবসমাজকে এ ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *