নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪ নং গালাগাঁও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়দের ন দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসির আহম্মদের নেতৃত্বে পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের মতে, নাগরিক সেবা সহজীকরণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদ নিয়মিত কাজ করছে। তারা আরও বলেন, পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে চেয়ারম্যান ইয়াসির আহম্মদ বলেন, “জনগণের আস্থা ও সহযোগিতাই আমার শক্তি। আমি সবসময় সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম একই ধারায় অব্যাহত থাকবে।
