মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ জুলাই) প্রকাশিত ফ্ল্যাশ রিপোর্টে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ১ জুলাই রাত ১০টা ৫ মিনিটে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর জেলে পাড়ায় জনৈক মুন্নার মুদি দোকানের সামনে থেকে মোঃ ফজলুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই অভিযানে ২ জুলাই রাত ১২টা ৪০ মিনিটে অভিরাম সুকানচৌকির অভিরাম কারিমিয়া আলীম মাদ্রাসার মাঠ থেকে মোঃ শাহীনুর ইসলাম (২১) ও মোঃ জনি মিয়া (২০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০০ টাকা। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইনে নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
এছাড়া ১ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটে মধ্য বিন্নাটারী গ্রামের হিন্দুপাড়া ব্রিজ এলাকা থেকে মোঃ সুমন মিয়া (৩০) নামে আরও একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *