নয়ন সিআইডি র সুদর্শন ইন্সপেক্টর।কাঁউকে চাকুরী দেয়া, টাকা পয়সা উদ্ধার করে দেয়া, মামলা থেকে রেহাই, জায়গা জমির সমস্যা সমাধানসহ এমন কোন কাজ নেই যে তিনি করতে পারেননা। ফেসবুকে নিজেকে এমনভাবে উপস্থাপন করেন তিনি। টিকটকের আইডিও রয়েছে তার।টার্গেট করেন সুন্দরী মেয়েদের। প্রথমে ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে কৌশলে তাদের নগ্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করেন।

সিআইডি সাইবার টীম এমন একটি বিষয় অনুসন্ধান করে উক্ত প্রতারক মোঃ মোশারফ হোসেন নয়নকে গাজিপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে মোবাইল ফোন, সিআইডির জ্যাকেট সদৃশ্য, ওয়াকিটকি, সিআইডির ভূয়া আইডিকার্ড, এবং জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়। তার স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ এবং ছবি পাওয়া যায়।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,পেনাল কোড, তৎসহ সাইবার নিরাপত্তা আইনে নয়নকে গ্রেফতার করা হয়েছে।

সতর্কতাঃ
১ ভার্চুয়াল বন্ধু নির্বাচনে বিশেষ সতর্কতা অবলম্বন করুন
২ মেসেজ এবং ভিডিও কলে সংযত আচরন প্রদর্শন করুন
৩ মোবাইল নম্বর এবং এনআইডি কার্ডের সঠিকতা যাচাই করুন
৪ পুলিশ কর্মকর্তাদের মোবা নম্বর সিরিয়াল 01320…… খেয়াল রাখুন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *