২২ মার্চ ১২.৩০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন বাগানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী মাহামুদ হাসান @ মামুন (৪৭), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মাহমুদা বেগম, সাং-হাটচন্দা (জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ড), থানা-জামালপুর সদর, জেলা-জামালপুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার হেফাজত হইতে উদ্ধারকৃত ৪৭০ (চারশত সত্তর) পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোন (সিমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এর অনুমানিক মূল্য ২৩,৫০০/- (তেইশ হাজার পাঁচশত টাকা)।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জামালপুর জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
