আব্দুল আউয়াল খান
কেন্দুয়া উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞাকে বুধবার রাতে ঢাকায় গ্রেফতার করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান কেন্দুয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।৷ RaB -14 সদস্যরা বুধবার রাতেই তাকে কেন্দুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
পরে তাকে নেত্রকোনা আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে কেন্দুয়া থানার পরিদর্শক ( তদন্ত) ওমর কাইউম জানান যে মামলায় মোঃ আসাদুল হক ভুঞাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে কোন রিমান্ডের আবেদন করা হয়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *