চট্টগ্রামে আবাসিক গ্যাসের সংযোগ অবৈধ ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করে আসছিল একটি চক্র। সেগুলো উচ্ছেদ করতে গেলে “ছাত্রলীগ” বলে কুপিয়ে কর্ণফুলী গ্যাসের ছয়জন কর্মচারীকে আহত করা হয়েছে।

গতকাল বুধবার ঘটনাটি (৪ সেপ্টেম্বর) ঘটলেও বৃহস্পতিবার তা জানাজানি হয়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন, ভিজিল্যান্স টিমের দায়িত্বরত কর্মকর্তা পলাশ সরকার, টেকনিশিয়ান মো. মামুন, মো. মিজানসহ আরও তিনজন। এর মধ্যে মিজানকে রামদা দিয়ে কোপানো হয়েছে।

এদিকে গতকালের এই ঘটনার প্রতিবাদে ষোলশহর কর্ণফুলী গ্যাস প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে আজ মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *