গাইবান্ধা প্রতিনিধি

লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের উদ্যোগে সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কিশামত দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ভালো স্পর্শও খারাপ স্পর্শ” শীর্ষক সচেতনতামূলক একটি বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিদ্যালয়ের ৯০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের সহজ ভাষায় ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ পার্থক্য বোঝানো হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অভিভাবক বা শিক্ষকদের জানাতে উৎসাহিত করা হয়। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেয় এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের মতামতও প্রকাশ করে।

লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের সভাপতি মোঃ আখতারুজ্জামান আসিফ বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের শৈশবকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। আজকের এই আয়োজন শিশুদের মানসিক দৃঢ়তা ও সচেতনতা বাড়াতে সহায়ক হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “শুধু বইয়ের শিক্ষা নয়, জীবনমুখী শিক্ষাও শিশুদের জানা প্রয়োজন। ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ সম্পর্কে আজকের এই শিক্ষা তাদের জীবনে কাজে লাগবে।”

শিশুরাও বক্তব্যে তাদের উপলব্ধি তুলে ধরে। শিক্ষার্থী রাহিম বলে, “আজ আমরা শিখেছি, আমাদের শরীর আমাদের নিজের। কেউ খারাপভাবে স্পর্শ করলে আমরা সঙ্গে সঙ্গে শিক্ষক বা মা–বাবাকে জানাব। শিক্ষার্থী রিমা জানায়, ভালো স্পর্শ মানে ভালোবাসার স্পর্শ, আর ধারাপ স্পর্শ মানে খারাপভাবে স্পর্শ—যা আমাদের খারাপ লাগে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক লিন্তা খাতুন, কোষাধ্যক্ষ মোঃ মোনারুল ইসলাম, এবং স্বেচ্ছাসেবক মোঃ সবুজ মিয়া , পূর্ণিমা রাণী, সাগর, মিলি ও রাদিয়া।

সবার সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং শিশু সুরক্ষা সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *