স্টাফ রিপোর্টার
মোঃ নাসিরউদ্দিন
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (আজ) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে পৌরসভার বিভিন্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অভিযানের অংশ হিসেবে ড্রেন, রাস্তা, খোলা জায়গা ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং যেখানে সেখানে জমে থাকা পানি অপসারণে উদ্যোগ নেওয়া হয়, যাতে মশার বংশবিস্তার রোধ করা যায়।
পৌর প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়—এ জন্য জনসচেতনতা ও সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তাই পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।
কেশরহাট পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি চলমান কার্যক্রম এবং সপ্তাহের প্রতি শনিবার নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন।
পৌর প্রশাসন সকল নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দিলে ডেঙ্গু প্রতিরোধে অনেকটাই সফল হওয়া সম্ভব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *