মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোরে সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য মুজিবুর রহমান।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্ধারিত মান অনুযায়ী উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য নয়। টেকসই ও মানসম্পন্ন অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তাই নির্মাণকাজের প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয়রা জানান, মানসম্মত সড়ক নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
