মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র সটাফ রিপোর্টার

রাজশাহী, ২৫ জুন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ফল ও আম মেলা-২০২৬’। বৃহস্পতিবার (২৫ জুন) রাজশাহী রেলগেটস্থ উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এ সময় রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ফল উৎপাদনের সম্ভাবনা, বিশেষ করে রাজশাহীর ঐতিহ্যবাহী আম চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফল সংরক্ষণ, বাজারজাতকরণ এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।
পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাঁর বক্তব্যে বলেন, “মেলায় আগত কৃষক, চাষী ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়া ফল পরিমাপ ও বাজারজাতকরণে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়েও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারা স্থানীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন জাতের আম, মৌসুমি ফল, ফলের চারা এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের জন্য রয়েছে পরামর্শ ও প্রশিক্ষণমূলক কার্যক্রম

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *