মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পে প্রায় ৮ হাজার গাছের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিলামে গাছ ক্রয়কারী প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেটের সহযোগিতায় অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি গাছ কেটে নিয়ে যায়। সংশ্লিষ্টদের দাবি, নিখোঁজ এসব গাছের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা হতে পারে।
গত বছরের ২০ আগস্ট প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, সীমানাপ্রাচীর নির্মাণের জন্য শত শত গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস ধরেই ট্রলিভর্তি গাছ সরিয়ে নেওয়া হচ্ছিল। অথচ তখন পর্যন্ত কোনো নিলাম সম্পন্ন হয়নি। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে গাছ কাটা বন্ধ হয় এবং সেপ্টেম্বর মাসে নিলাম কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হক জানান, মন্ত্রীর নির্দেশে তিনি নিজেই প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। তার ধারণা, সেখানে বর্তমানে প্রায় এক হাজার গাছ রয়েছে। বাকি গাছ কোথায় গেল, তা তিনিও নিশ্চিত নন। প্রকৃত সংখ্যা নির্ধারণে উপসহকারী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গাছের সংখ্যা নিয়ে প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে অনেক সময় ভূমি অধিগ্রহণের সময় গাছের সংখ্যা বেশি দেখানো হয়। এখানেও তেমন কিছু হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, শুরু থেকেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ উঠে আসছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল অবকাঠামো নির্মাণ শুরু হয়নি। প্রকল্প এলাকায় বর্তমানে কেবল প্রধান ফটক নির্মাণের কাজ দৃশ্যমান রয়েছে।
#রাজশাহী #রামেবি #দুর্নীতি #বাংলাদেশ #সংবাদ
সংগৃহীত

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *