মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর তানোরের পাঁচন্দর  ইউনিয়নের(ইউপি) গুড়ইল মাঠে সরকারি খাস পুকুর জবরদখল ও ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। 
এঘটনায় গুড়ইল গ্রামের নমির উদ্দিন মন্ডলের পুত্র সাজ্জাদ আলী বাদি হয়ে একই গ্রামের ইসাহাক আলীর পুত্র সালমান আলীকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন (ইউপি) ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) ঘটনা স্থল সরেজমিন পরিদর্শন করে সরকারি জমিতে ঘর নির্মাণে বাধা দিয়ে এসেছেন।কিন্ত্ত তহসিলদার ও গ্রামবাসির বাধা উপেক্ষা করেই ডোবা ভরাট এবং বাড়ি নির্মাণ করা হচ্ছে।
অভিযোগ প্রকাশ, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ১ নম্বর খাস খতিয়ানভুক্ত, জেল নম্বর ৭৯, গুড়ইল মৌজায়, ১৯১ নম্বর দাগে একটি কুড়ি (ডোবা) রয়েছে। মাঠের পানি এই ডোবার ওপর দিয়েই যায়। কিন্ত্ত প্রশাসনের অনুমতি ব্যতিত 
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবৈধভাবে ডোবা ভরাট করে সেখানে বাড়ি নির্মাণ করছেন। গুড়ইল গ্রামের ইসাহাক আলীর পুত্র সালমান আলী। গ্রামাবাসির বাধা ও প্রশাসনের নির্দেশনা অমান্য করে বাড়ি নির্মাণ এবং ডোবা ভরাটের কাজ করে যাচ্ছেন। এই ডোবা ভরাট করা হলে ফসলি মাঠের পানি যাতায়াতের পথে মারাত্মক প্রতিবন্ধকতা ও অকাল জলাবদ্ধতা দেখা দিবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, অভিযোগ পাওয়া গেছে।তিনি বলেন, ইউপি ভুমি কর্মকর্তাকে তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে।
এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি ভুমি কর্মকর্তা (তহসিলদার) বলেন,ঘটনা স্থল পরিদর্শন করে সরকারি জমিতে অবৈধভাবে বাড়ি করতে নিষেধ করা হয়েছে।
এবিষয়ে সালমান আলী বলেন,তিনি ভুমিহীন হতদরিদ্র মানুষ তার মাথা গোঁজার ঠাঁই নাই,তাই তিনি বাধ্য হয়ে খাস জমিতে বাড়ি করছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *