মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামী এবং মাদকসেবী দুইজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন রণচন্ডি চওড়াপাড়া ও বখতিয়ারপুর উচাটারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই হাফিজ হায়দার, এসআই শফিকুল ইসলাম, এসআই ফারহান কাজী, এসআই হানিফসহ সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিআর-৭২/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আশেক আলী এবং এনজিআর-১৪২/২৩ মামলার আসামী মোঃ মিদুল হাসান ওরফে মুরাদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও একই অভিযানে আরও দুইজন মাদকসেবীকেও আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *