মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা, রংপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে শান্তিবাগ, খামারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নুরুল হক (৫৫) নামে এক ব্যক্তিকে তার বাড়ির সামনে থেকে হাতে-নাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ০.৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ৪০০ টাকা।
অভিযানটি পরিচালনা করেন এসআই বিষ্ণু পদ রায়, যার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
