মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ০৩ (তিন) পুড়িয়া মাদকদ্রব্য গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মন্থনা এলাকার মোঃ কালা মিয়া (৫০), পিতা-মৃত বাহান উদ্দিন এবং মোঃ ফারুক (৪৫), পিতা-মোঃ মফিজুল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০০ টাকা মূল্যের ০৩ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৪৮/২৬, তারিখ ১৪/০৫/২০২৬ খ্রি., ধারা-৯০ রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *