মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুরে জুয়ার আসরে অভিযান, ৪ জুয়াড়ি আটক
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) রাতে হাজীরহাট থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্দুল মোন্নাফ (৫৬), ভুট্টু (৫৬), খুলু বাবু (৫০) ও সেরেকুল। তারা সবাই হাজীরহাট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫২টি তাস এবং নগদ ২১০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৪৭/২৬, ধারা ৯৩ রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *