মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয
রবিবার (৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি, মোহনপুর, রাজশাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক মিনাল, সংসদ সদস্য-৫৪ (রাজশাহী-৩)।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও পল্লী অবকাঠামোর উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
