শাশ্বত প্রেম
মোঃ সারোয়ার জাহান (সোহাগ)

এক বিকেলে এলাম বিশাল নদীর মোহনার ধারে
আকাশ ছেয়ে আছে সামান্য কালো মেঘের চাদরে,
অকৃত্রিম ছোঁয়ায় আছি এ মধুর সমীরে।
অজস্র উত্তাল ঢেউয়ের তীব্র গতিতে
নদীর চরম বিক্ষিপ্ত ধরন দেখি এ ধরাতে ।
খুব ভাল লাগে যাচ্ছি প্রিয়ার দর্শনে
হাজারো বাধা পেরিয়ে ধন্য হবো তোমার আগমনে।
খানিক পরে তীব্র ঝড়ো পবনে
অজস্র কালো মেঘের ধ্বংসাত্মক ছুটাছুটি এ গগনে,
চরম ধ্বংস দেখি জনমানবহীন এ স্থানে।
সাঁতার না জানা আমি যাত্রা করি ছোট ডিঙ্গিতে,
দেখবো তোমায় হাজারো বাধা পেরিয়ে মোহনার কিনারাতে।
ঢেউয়ের মাঝে সৃস্টিরত ঘূর্ণিপাকে
চরম বিপদ সত্ত্বেও যাচ্ছি তোমার দিকে।
তোমার সৌন্দর্য ও আমার প্রেম দেখি নিরন্তরে।
ভাসে তোমার মিস্টি হাসি এ মনে সর্বদা মুগ্ধ আমি চিরন্তনে !

জেনেও প্রায় নিশ্চিত মরণে
যাচ্ছি আমি তোমার দর্শনে,
রইবে এ অনুরাগ আবহমানে।
চির বিস্মিত সবাই এ প্রেমের কথা শুনে
থাকবে এ প্রেম কাহিনী অমর পঠনে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *