মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোটার

রাজশাহী জেলা পরিষদ আয়োজিত এসএসসি-২০২৫ ব্যাচের ৪৮৩ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর এককালীন শিক্ষাবৃত্তির চেক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় তিনি বলেন, মেধা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন একটি সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। আজকের এই সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং দেশ-জাতির কল্যাণে অসামান্য অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিকূলতাকে জয় করে জ্ঞান, সততা ও দেশপ্রেমকে ধারণ করে এগিয়ে যেতে হবে। রাজশাহীর শিক্ষার গৌরবময় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণে এমন অবদান রাখতে হবে, যা বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, আগামীর সমৃদ্ধ রাজশাহী গড়ে তুলতে শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের রাজশাহী বিমানবন্দর এবং এগ্রো-বেইজড ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে এসএসসি-২০২৫ ব্যাচের ৪৮৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এককালীন ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *