কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে পুকুর করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক জাকিরের বিরুদ্ধে।ঘটনার প্রতিকারের জন্য এলাকাবাসী লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
প্রধান শিক্ষক জাকির তিনি তার নিজ গ্রামের বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন । তিনি হোসেনপুর গ্রামের রুহুল আমিন মাস্টারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হোসেন পুর মৌজার এস এ খতিয়ান নাম্বার ১০, দাগ নাম্বার ২০১৯ শ্রেণী নামা হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ড হয়। অথচ হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির এই বিদ্যালয়ের ৪৮ শতাংশ জমির মাটি কেটে পুকুর করেছেন এবং কাটা মাটি তার নিজের বসত বাড়িতে নিয়ে গেছেন। এলাকাবাসী প্রধান শিক্ষককে পুকুর করার বিষয়ে জিজ্ঞেস করলে উত্তরে প্রধান শিক্ষক ভুল স্বীকার করেন এবং খনন করা পুকুর ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রধান শিক্ষক পুকুর ভরাট না করে বিভিন্ন তালবাহানা শুরু করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গত ১৯ জানুয়ারি ২০২৫সালে জমি দাতা মোঃআবু হানিফ ভূঁইয়া প্রতিকার চেয়ে প্রথমে মিঠামইন উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে উপজেলা শিক্ষা অফিসার এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়া পরবর্তীতে আবু হানিফ ভূঁইয়া গত ১৫ নভেম্বর ২০২৫সালে আবারো প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেছেন।
এদিকে অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক জাকির এর প্রতিবেদককে জানান পুকুর করার বিষয়টি কমিটির লোকজনকে জানিয়ে করা হয়েছে। তখন তাদের কোন আপত্তি ছিল না। এখন তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কাজে লিপ্ত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *