বিশেষ প্রতিনিধি

রংপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আব্দুল হান্নান প্রকাশ্যে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগের রংপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, আব্দুল হান্নানের বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে, যার কারণে স্থানীয় একটি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিবারটির অভিযোগ, হাজীরহাট মেট্রোপলিটন থানায় একাধিক ওয়ারেন্ট থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে না। তারা প্রশ্ন তুলেছেন—কোন প্রভাব বা শক্তির কারণে একজন ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে চলাফেরা করছেন?
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দ্রুত তার গ্রেফতার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।
অন্যদিকে, ভুক্তভোগীরা হাজীরহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের প্রশংসা করে বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং বিভিন্ন অভিযানে সফলতা অর্জন করেছেন।
তবে একই সাথে তারা অভিযোগ করেন, পলাতক অবস্থায় আব্দুল হান্নান থানার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *