সজীব আল হাসান
মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ এর উদ্যোগে “রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন বিষয়ক”মত বিনিময়সভা ও দিনব্যাপী কর্মশালা হোটেল গ্রীন পয়েন্ট এর হলরুমে গতকাল ২৬ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মূখর পরিবেশে মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিআইএর ময়মনসিংহ এর সভাপতি ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু সুমন চন্দ্র ঘোষ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার উল হক রিপন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম।
শুরুতেই বক্তব্য রাখেন মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও তাঁতী দল ময়মনসিংহ জেলার সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ।অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ,জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করেন।উপস্থিত বিভিন্ন সামাজিক,নারী সংগঠনের অনেকই বক্তব্য রাখেন।
ইউএসএআইডির অর্থায়নে ময়মনসিংহে “কমিউনিটি টাউন হল মিটিং” পলিটিকাল হারমনি ” শীর্ষক কর্মশালার আয়োজন করেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) , ময়মনসিংহ।
কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা জাতীয় পার্টির নেতা স্বপন মন্ডল,যুগ্ম-আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আরজুনা কবীর, জেলা পরিষদ সদস্য মীর সালমা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা রহিম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি, দক্ষিন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, উত্তর জেলা মহিলা দলের আহবায়ক তানজিন চৌধুরী লিলি।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজী আজাদ জাহান শামীম ,অধ্যাপক জহিরুল ইসলাম খান জামাল,
অধ্যক্ষ নূরজাহান পারভীন, অধ্যাপক তাসলিমা বেগম লাভলী, নূরজাহান মিতু, স্মৃতি আক্তার,ফারিয়া তাসনিম তিথি,জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমদাদুল হুদা,ক্যাবের সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ, শরীফ উদ্দিন,সংস্কৃতিজন দীপ শিখা খান,আবৃত্তিশিল্পী আফরিন লামিয়া,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হাফিজ, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নিয়ামূল কবীর সজলসহ আরও অনেকে।
