সজীব আল হাসান
ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৭টা থেকে কোনো বাস ময়মনসিংহ ছেড়ে যায়নি এমনকি আসেওনি।
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের ম্যানেজার খোরশেদ আলম এই সকল তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ আছে। এছাড়া রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবারও বাস চলাচল বন্ধ থাকতে পারে।
এ বিষয়ে জানতে পরিবহন মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমানের নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
