ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি
রেজাউল করিম রেজা

পবিত্র রমজান মাসে উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে ভর্তুকী মূল্যে ৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর টাউন হলে প্রথম দিনে ২৭২ জনের মাঝে গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু করা হয়।
সিটি কর্পোরেশনে বসবাসরত সুবিধা ভোগীরা জানান, বর্তমানে বাজারে এক কেজি গরুর মাংসের দাম ৭০০ থেকে ৮০০ টাকা। তার মধ্যে ৫৫০ টাকায় গরুর মাংস পেয়ে খুশি তারা। সিটি কর্পোরেশনের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরা যদি শহরের বিভিন্ন স্থানে গরু জবাই করে কম মূল্যে বিক্রি করতো তাহলে খেটে খাওয়া মানুষগুলো গরুর মাংসের স্বাদ সহজেই গ্রহণ করতে পারতো।
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বল্প আয়ের মানুষের মাঝে ভর্তুকী মূল্যে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সপ্তাহে দুদিন চলবে এই কার্যক্রম। প্রথম দিনেই ভালো সারা পেয়েছেন বলেও তিনি জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *