স্থানীয় প্রতিনিধি
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ সকাল ০৬.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন মুক্তাগাছাগামী মহাসড়কের উত্তর পাশে ‘ইমাম লাইব্রেরী’ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ১। মোঃ গোলাম রব্বানী (৩০), পিতা-মোঃ বিল্লাল হোসেন, ২। মোঃ মিলন হোসেন (৩২), পিতা-মোঃ দুলাল হোসেন, উভয় সাং-উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়‘কে ৯৮০ (নয়শত আশি) পিস নেশা জাতীয় (Buprenorphine Injection) ও ০৩ টি মোবাইল ফোন (সিমসহ) গ্রেফতার করে। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ১,৯৬,০০০ (এক লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
