সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপারী মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেইট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড, পাঠগুদাম বীজ মোড় ও ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে সক্রিয় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রাকিব (২৫), পিতা মো. রুবেল মিয়া, মাতা আসমা বেগম, সাং-আকুয়া লিচু বাগান এবং পিয়াস (২০), পিতা মৃত আব্দুস ছালাম, মাতা মৃত হ্যাপি, সাং-বাঘমারা। তারা উভয়েই কোতোয়ালী থানার ময়মনসিংহ জেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের ধারাবাহিক ও বিশেষ অভিযান ছিনতাইসহ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নগরবাসীর নিরাপত্তাবোধ আরও বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *