৩০ জুন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সরকারী বাসভবনে ময়মনসিংহের সর্বোচ্চ পর্যায়ের রাজিনৈতিক নেতৃবৃন্দের স্বত:স্ফূর্ত ও প্রাঞ্জল উপস্থিতে অনুষ্ঠিত হয় এক বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনন্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দকে বর্ধিত করেছেন শরীফ আহমেদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও তার সহধর্মিনী।

মনোজ্ঞ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর শাখা, এডভোকেট আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন, সংসদ সদস্য, ময়মনসিংহ -৬ (ফুলবাড়িয়া), ফাহমী গোলন্দাজ বাবেল, সংসদ সদস্য, ময়মনসিংহ -১০ (গফরগাঁও), বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য, ময়মনসিংহ -৩ (গৌরীপুর), মনিরা সুলতানা মনি,সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩২৬, ময়মনসিংহ এবং এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা ও তার সহধর্মিণী ঈদ পুনর্মিলনীতে সহৃদয় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমিনুল হক শামীম, সভাপতি, ময়মনসিংহ চেম্বার-অব-কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, মোঃ আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছ্বাসেবক লীগ ও তার সহধর্মিণী এবং এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা।

এই আয়োজনে পুলিশ সুপার এর সাথে সর্বাত্মক সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতিমূর্তি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *