৩০ জুন দুপুর ১৪:০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস, রংপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ডিআইজি রংপুর রেঞ্জ কর্তৃক ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান,বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর; মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার; পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর এর কমান্ড্যান্ট (ডিআইজি) বাসুদেব বণিক; র্যাব-১৩ রংপুরের সিও, ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর; রংপুর রেঞ্জের ০৮ (আট) জেলার পুলিশ সুপারবৃন্দ; গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্টবৃন্দ; টুরিস্ট পুলিশ রংপুর জোন এর পুলিশ সুপার সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ।
