নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জি. এস. তোকাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. রুকনুজ্জামান রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান সরকার।
এছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, মিঠালী বণিক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, যুগ্ম ও সাংগঠনিক সম্পাদক মো. মোশারেফ হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার ফজলে রাব্বিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার এ আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
