সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ময়মনসিংহ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ্ আল-মামুন।

এ সময় তিনি পুলিশ লাইন্সে কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যের নামে ইস্যুকৃত কিট সামগ্রী পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সঙ্গে মিলিয়ে তা যাচাই করেন।

প্যারেড পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণ করে পরিপাটি পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও সংরক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

কিট প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *