সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশের মে মাসের মাসিক মাস্টার প্যারেড আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় ও বর্জনীয় বিষয়ে নির্দেশনা দেন। দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল।
মাস্টার প্যারেডে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
