সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশের মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা আজ বুধবার সকাল ১০টায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
সভায় এপ্রিল/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
১. *শ্রেষ্ঠ সার্কেল অফিসার*: মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল।
২. *শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ*: মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা।
৩. *শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার*: এসআই মোঃ আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা।
৪. *শ্রেষ্ঠ এএসআই*: এএসআই মোঃ রাকিব খান, কোতোয়ালী মডেল থানা।
৫. *শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার*: এসআই মোঃ সাফায়েত হোসেন, কোতোয়ালী মডেল থানা।
৬. *সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার*: টিএসআই মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক।
সভায় পিআরএল গমনকারী ৩ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
কল্যাণ সভায় জেলার পুলিশ সদস্যদের কল্যাণে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন সমস্যা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। চলতি মাসে আবেদনের ভিত্তিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্তও নেওয়া হয়।
পুলিশ সুপার ফোর্সের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল- মামুন ও ঊর্ধ্বতন
কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
