সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
১১ই এপ্রিল ২০২৪ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র শাওয়াল মাসের ঈদের চাঁদ দেখা যেতেই শুরু হয় ঈদুল ফিতরের আনন্দ। দিনব্যাপী বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ সকাল ৯:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম , পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম সহ ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদের জামাত শেষে পুলিশ সুপার আগত মুসল্লী, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্সের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।
নামাজ আদায় শেষে নিজ বাসভবনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সাথে পুলিশ সুপার ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে নিজ বাসভবনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ভ্রাতৃত্বের প্রতীক হয়ে ওঠে ঈদুল ফিতর। তাই আমাদের প্রত্যাশা সব ধরনের বৈষম্য ভুলে ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে আর রমজানের সংযম ও আত্মশুদ্ধির চর্চা থাকুক সারা বছর।
