সৈয়দ মুনিরুল হক নোবেল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন, জামালপুর জেলা শাখা।
বুধবার রাতে রেদোয়ান মহোদয়ের নিজ বাসভবনে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত বিসিবি পরিচালক অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন, জামালপুর জেলা শাখার পক্ষ থেকে প্রদত্ত এ সম্মাননায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তাদের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ফুটবল রেফারিদের দক্ষতা বৃদ্ধি এবং খেলাধুলার ইতিবাচক পরিবেশ তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন, জামালপুর জেলা শাখার সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিনিধি দলের সদস্যরা অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত সবাই জেলার ক্রীড়া উন্নয়ন ও খেলাধুলার প্রসারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *