সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ষষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ব্যতিক্রমী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলো ছড়িয়েছেন চিংড়ি মাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতাকারী সেলিমা বেগম সালমা। স্বাস্থ্য, শিক্ষা, মাদক ও যুব সমাজের উন্নয়ন ইত্যাদি নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নব্বইয়ের গন-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী, আওয়ামী রাজনীতির সাথে জড়িত, সাবেক বার বার নির্বাচিত ফুলবাড়িয়া আসনের এমপি’র কন্যা সেলিমা বেগম সালমার মাঠ পর্যায়েও জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। সুষ্ঠ নির্বাচন হলে ফুলবাড়িয়া উপজেলা নির্বাচনে সালমা বেগমের চিংড়ি মাছ মার্কা নির্বাচিত হবে এবং ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই ধারণা ফুলবাড়িয়া উপজেলার ভোটার বাসীর।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *