সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

দরজায় কড়া নাড়ছে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ২৯ মে ষষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ত্রিশাল যেন উৎসবমুখর পরিবেশে সেজেছে।এই নির্বাচনে ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন সাহেবের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক, তরুণ প্রজন্মের রাজনীতিবিদ মোঃ মাজহারুল ইসলাম জুয়েল চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়াত কলম মার্কা নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। স্বাস্থ্য, শিক্ষা, মাদক ও যুব সমাজের উন্নয়ন ইত্যাদি নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সদা হাস্যজ্জল মোঃ মাজহারুল ইসলাম জুয়েল। যার মাঠ পর্যায়েও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সুষ্ঠ নির্বাচন হলে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ মাজহারুল ইসলাম জুয়েল দোয়াত কলম মার্কা নির্বাচিত হবে এবং ত্রিশাল বাসীর সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই ধারণা ত্রিশাল উপজেলার ভোটার বাসীর।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *