মোঃআল ইমরান
স্টাফ রিপোর্টার

নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (২৪ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোট ও সাবজেক্ট কমিটির পর্যালোচনার ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: জায়েজুল ইসলাম সভাপতি এবং পূর্বধলার দর্পণ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভা সূত্রে জানা গেছে, বিগত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আলী আহাম্মদ খান আইয়োবকে সাবজেক্ট কমিটির সভাপতি ঘোষণা করা হয়। তিনি প্রথমে বিগত কমিটির বিলুপ্ত ঘোষনা করেন। পরে গঠনতন্ত্রের আলোকে সাবজেক্ট কমিটির সভাপতির প্রস্তাবে সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ৫ জন আহ্বায়ক কমিটি এবং ১৪ জন পূর্ণাঙ্গ কমিটি গঠনের পক্ষে মত দিলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।

সাধারণ সম্পাদক পদে কেবিএম নোমান শাহরিয়ারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সভাপতি পদে শফিকুজ্জামান শফিক, জাকির আহম্মদ খান কামাল ও জায়েজুল ইসলাম এই তিন প্রার্থী নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে না পারায় চূড়ান্ত দায়িত্ব সাবজেক্ট কমিটির ওপর ন্যস্ত করেন। সাবজেক্ট কমিটির সভাপতি ও ৪ জন প্রতিনিধি বিভিন্ন দিক বিশ্লেষণ করে মো: জায়েজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। এছাড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হন সাকিব আবদুল্লাহ। কোষাধ্যক্ষ আল মুনসুর, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহাদা মেহজাবিন নির্বাচিত হয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন, সদ্য সাবেক সভাপতি জুলফিকার আলী শাহীন, সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, শফিকুল আলম শাহীন, ইসমাইল হোসেন খোকন, সাবেক সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান, সদ্য সাবেক সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, সাবেক সভাপতি ইসমাইল হোসেন খোকন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক কে বি এম নোমান শাহরিয়ার, সদস্য আল মুনসুর, পান্না আক্তার, সুহাদা মেহজাবিন, জিয়াউর রহমান, হাবিবুর রহমান ও সাকিব আব্দুল্লাহ। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং প্রেসক্লাবের সুনাম রক্ষায় সকল সহকর্মী ও স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেন সেই সাথে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *