লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২৫ শে জানুয়ারি ২০২৬ রবিবার জয়পুরহাট জেলা মডেল মসজিদ হল রুমে “গণভোট সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”এ প্রতিপাদ্য সামনে রেখে ইমাম সম্মেলনের প্রধান অতিথি হিসাবে ২৫ – ২৬ (দুই দিনব্যাপী ) গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বোধন করন ইমাম সম্মেলনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আল-মামুন মিয়া। উদ্বোধনের পর তিনি বক্তব্য প্রদানের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরেন এবং ভোট প্রদানের ব্যালটে সিল মারার নিয়ম কানুনের কথা বলেন। এছাড়াও ভোটারদের মাঝে গণভোট বিষয়ে ব্যাপকভাবে প্রচার, প্রচারণা করার কথা জানিয়ে জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্য শেষ করেন। এরপর জয়পুর হাট ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব সাজেদুর রহমান এর সভাপতিত্বে গণ ভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন ( ২০২৬ ) অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই কুরআন পাঠ করেন জয়পুরহাট মডেল মসজিদের ইমাম মাওলানা মহসিন। আক্কেলপুর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার বিপিএম, পিপিএম জনাব মিনা মাহমুদা। তিনি বক্তব্যে বলেন প্রত্যেকটা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও সেনাবাহিনী থাকবে শৃঙ্খলা করার কোন সুযোগ থাকবে না। ভোটারগণ যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে বাসা বাড়িতে ফেরে যেতে পারেন। যদি কেহ আইন শৃঙ্খলা ভঙ্গ করে কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে তাকে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা হবে। ওই সব কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান। তিনি অবাধ সুন্দর ও সুষ্ঠু ভোট হওয়ার আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করেন। তারপর বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা , জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ তিনি গণভোট বিষয়ে কুরআন হাদিসের আলোকে কথা বলিয়ে বক্তব্য শেষ করেন। জয়পুরহাট ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা , কর্মচারী, উক্ত জেলার ৫ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার, জয়পুরহাট সদর, কালাই , ক্ষেতলাল, আক্কেলপুর ও পাঁচবিবি সহ পাঁচ উপজেলার ৭ শত ৫০ জন ইমাম অত্র গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ সম্মেলনে উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।
